সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চাই

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চাই

বাঁচতে চাই দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র আরিফ উজ জামান বিশ্বাস। পড়ালেখা শেষ করে স্বপ্ন দেখেছিলো উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু এরই মধ্যে ক্যান্সার ঘিরে ধরেছে তাকে। আরিফ উজ জামান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাহাপাড়ার আবু খালেদ বিশ্বাস পলাশের ছেলে। এছাড়া সে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ও নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২০ ব্যাচের প্রাক্তন ছাত্র।

জানা গেছে, আবু খালেদ বিশ্বাসের সন্তানের মধ্যে বড় সন্তান আরিফ উজ জামান বিশ্বাস এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কৃষি অনষদের ৪র্থ বর্ষে অধ্যয়নরত ।

আরিফ গত ২ বছর যাবৎ এমপিএন নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। ইতোমধ্যে তার চিকিৎসা ব্যয় হয় ৩০ লাখ টাকা এবং প্রতি মাসে ওষুধ লাগে ২ লাখ টাকা করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। এমতবস্থায় বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়। তাই সরকার, প্রবাসী, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের নিকট সহায়তা চেয়েছে তার পরিবার। সহযোগিতাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে, পারে একটি পরিবারের স্বপ্ন রক্ষা করতে। সাহায্য পাঠানোর অ্যাকাউন্ট হিসাব নং- ৪২০৪৩৪৭৯৪৪৩০৮, এবি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা। মোবাইল ব্যাংকিং-বিকাশ ০১৭২৬৪৩৩১৬৫ ও ০১৮৫৭৬২০৫৫০। ##

সম্পর্কিত খবর