সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বেনাপোলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে গার্ড অব অনার প্রদান

বেনাপোলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে গার্ড অব অনার প্রদান

 হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করলেন বেনাপোল পৌসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০(নব্বই) বছর। স্ত্রী,পুত্র-কণ্যাসহ তিনি অনেক গুণগ্রাহী রেখেগেছেন।


রবিবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।


বেনাপোল রেলস্টেশন সম্মুখে এই গার্ড অব অনার প্রদান করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্টথানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মানিক কুমার সাহা।


এ সময় কফিনে রাখা মরহুমের লাশের উপর ফুল রেখে বিদায় সংবর্ধনা জানান তারা।


বেনাপোল পোর্ট থানার একটি চৌকষ পুলিশদল করুণ সুরে ভিউকল বাজিয়ে নিজেদের কাঁধে থাকা রাইফেল নামিয়ে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে বিদায় অভিবাদন জানায়।


মরহুমের পরিবারের সদস্য ছাড়াও শার্শা ও বেনাপোল এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা ও ঐ এলাকার অনেকেই জানাযায় অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মুফতি সাইদ আহম্মেদ। তাকে সহযোগীতা করেন মসজিদের মোয়াজ্জিন মো.আব্দুল্লাহ।


জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

সম্পর্কিত খবর