সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে জামায়াতে ইসলামী

রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে জামায়াতে ইসলামী


লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার পানিওয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত দোকানি জয়নাল আবেদীনের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন নেতৃবৃন্দ। 

‎

‎এর আগে গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পানিওয়ালা বাজারে জয়নাল আবেদীনের মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

‎

‎আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন এবং এই ক্ষতি পুষিয়ে উঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। 

‎

‎এ সময় ক্ষতিগ্রস্ত দোকানীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।

‎

‎এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর শাখার আমির, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হাসান বান্না, ১০ নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  ইউনিয়ন সভাপতি জাকির হোসেন শিকদার, জামায়াত নেতা জামাল হোসাইন (প্রবাসী), আলমগীর হোসেন বিপ্লব, মাসুদ আলমসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ। 


সম্পর্কিত খবর