সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

মোহনপুরে ইউএনও আয়শা সিদ্দিকা’কে বিদায় সংবর্ধনা

মোহনপুরে ইউএনও আয়শা সিদ্দিকা’কে বিদায় সংবর্ধনা


রাজশাহীর মোহনপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মোহনপুর হিলফুল ফুজুল সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ মতিন আহমেদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সেলিম রেজা সহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও আয়শা সিদ্দিকা’র দায়িত্বকালীন সময়ের প্রশংসা করেন এবং তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। এ সময় তাঁর আগামীর কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

সম্পর্কিত খবর