সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দার শিক্ষা কর্মকর্তা

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দার শিক্ষা কর্মকর্তা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে নওগাঁর মান্দা উপজেলার শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান কুয়াকাটায় ভ্রমণে গিয়েছেন। এ সময় তার সঙ্গে উপজেলার অন্তত ৪০ জন প্রধান ও সহকারী শিক্ষক ছিলেন বলে অভিযোগ উঠেছে।


জানা গেছে, ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ৯টার দিকে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হন। অথচ পরদিন ৬ সেপ্টেম্বর (শনিবার) ছিল ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সরকারি কর্মসূচি পালন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বিভিন্ন ধর্মীয় আয়োজন করার নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।


কিন্তু এসব নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবুল বাসার শামসুজ্জামান কুয়াকাটা ভ্রমণে মেতে ওঠেন। শুধু তিনি নন, তার সঙ্গে মান্দা উপজেলার অন্তত ৪০ জন শিক্ষকও ছিলেন। তারা সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে ‘সমুদ্র বিলাস’ ও আনন্দ ভ্রমণে অংশ নেন।


এ ঘটনায় মান্দা উপজেলার শিক্ষক সমাজসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ওই কর্মকর্তার বদলি ও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  শিক্ষক বলেন, “সরকারি দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। ঈদে মিলাদুন্নবীর মতো গুরুত্বপূর্ণ দিনে তিনি কোথায় থাকবেন, সেটা তার জানা উচিত ছিল।”


এ বিষয়ে জানার জন্য  শিক্ষা কর্মকর্তা

 আবুল বাসার শামসুজ্জামান এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

সম্পর্কিত খবর