সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ও বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক ইব্রাহিম খলিল। এছাড়া বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ এবং বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ ক্বারী ইন্তাজ আলী।


আলোচকরা তাঁদের বক্তব্যে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও কর্মমুখী দিকগুলো তুলে ধরে সমাজে শান্তি, সাম্য ও মানবকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর