প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

দিনাজপুরে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকরার লক্ষ্যে পৌর বিএনপির ১২ টি ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে  বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকরার লক্ষ্যে  পৌর বিএনপির ১২ টি ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার দিনাজপুর পৌর বিএনপির ১২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া -এর সভাপতিত্বে এবং  পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি'র সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কোচি,  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক-এর সুযোগ্য পুত্র শাহরিয়ার আক্তার হক ডন, জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান,  তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ আলী। এছাড়াও আয়োজিত প্রস্তুতিমূলক সভায় দিনাজপুর পৌর বিএনপি'র ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক  প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর