সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ সাতৈর ইউনিয়ন

ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ সাতৈর ইউনিয়ন

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি অর্জন করেছে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ। গ্রাম আদালত পরিচালনায় জেলার ৮১টি ইউনিয়নকে পিছনে ফেলে এই সম্মাননা অর্জন করে ইউনিয়নটি।


এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গ্রাম আদালত হলো বিচার ব্যবস্থার ক্ষুদ্রতম স্তর, যা সংবিধান ও আইন দ্বারা স্বীকৃত। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি, স্বল্প খরচে দ্রুত বিচার এবং গ্রামীণ জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে এ আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা সালিশি বা মীমাংসার মাধ্যমে দ্রুত সমাধান করায় এ ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করায় সাতৈর ইউনিয়ন এ স্বীকৃতি অর্জন করেছে।


চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, “সাতৈর ইউনিয়ন একটি ঐতিহাসিক জনপদ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আমি ইউনিয়নটিকে একটি সেবাধর্মী ও আদর্শ জনপদে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি ইউনিয়নবাসীর সম্মিলিত অর্জন।”


বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “ফরিদপুরের ৯ উপজেলার ৮১টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়নের মর্যাদা পাওয়া নিঃসন্দেহে বড় অর্জন। এটি সাতৈর ইউনিয়নের জন্য একটি গর্বের বিষয়।”

সম্পর্কিত খবর