সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

২৫ মামলার আসামী মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

২৫ মামলার আসামী মাদক সম্রাট আরমান গ্রেপ্তার


 মাদকের ২৫ মামলার আসামী ও মাদক সম্রাট নামে খ্যাত আরমান আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধার আগে পৌর শহরের কলেজ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মৃত শেখ আহম্মদ আলীর ছেলে।


পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আরমান আলী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ সহ আশ পাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন। তার নিয়ন্ত্রণে এলাকায় একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ২৫টি মাদক মামলা সহ দেশী অস্ত্রের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা এবং একটি মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধার আগে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

সম্পর্কিত খবর