সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি টিটু, সম্পাদক দিলীপ

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি টিটু, সম্পাদক দিলীপ

 শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আল-আমিন সরকার টিটু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ দিলীপ নির্বাচিত হয়েছেন।


২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত নগরীর আলুপট্টির মোড়স্থ পদ্মা কমিউনিটি সেন্টারে (সচ্ছ টাওয়ারের সামনে) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ভোট প্রদান করেন সমিতির সদস্যরা।


ফলাফল ঘোষণার পর বিজয়ী আল-আমিন সরকার টিটু বলেন, “আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা চেষ্টা করব সমিতির সকল সদস্যের স্বার্থ সংরক্ষণে কাজ করার।’’


সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুর রউফ দিলীপ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। গাড়ির মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সমস্যার সমাধানে সবসময় পাশে থাকব।”


এসময় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মালিকদের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর