সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক এমপি ইমদাদুল হকের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের  সাবেক এমপি ইমদাদুল হকের ইন্তেকাল


 ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আর নেই। শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইমদাদুল হক ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় দলমত নির্বিশেষে একজন সৎ, নিষ্ঠাবান ও অভিভাবকসুলভ নেতারূপে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জাহিদুর রহমান জাহিদ, অধ্যাপক ইয়াসমিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার আলম মুক্তা,সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সাধারণ মানুষ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

সম্পর্কিত খবর