সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

চলনবিলে পর্যটকের নৌকায় গাঁজা-মদ জব্দ, দুইজনের কারাদণ্ড

চলনবিলে পর্যটকের নৌকায় গাঁজা-মদ জব্দ, দুইজনের কারাদণ্ড



নাটোর চলনবিলে ঘুরতে আসা পর্যটকের নৌকায় গাঁজা ও মদ রাখা এবং মাদক সেবনের দায়ে দুই যুবককেশশ কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় উচ্চ মাত্রার সাউন্ড সিস্টেমের ৬টি বক্স জব্দ করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার বিলশা চলনবিল এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় চলনবিলে ঘুরতে আসা একটি পর্যটকের নৌকায় অভিযান চালানো হয়। এতে নৌকায় গাঁজা ও মদ রাখা এবং সেবনের দায়ে দুই যুবককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় নৌকায় উচ্চ মাত্রার গান বাজানোর জন্য ৬টি বক্স জব্দ করে প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, একটি নৌকায় অভিযান চালিয়ে গাঁজা ও মদসহ উচ্চ শব্দের ৬টি সাউন্ড বক্স জব্দ করা হয়। মাদক সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়।

সম্পর্কিত খবর