সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট

কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যুবদল নেতাকে মারধর করে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারান্দিয়া মধ্যপাড়া এলাকায় বুদ্ধু মিয়ার চা-স্টলে এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, নারান্দিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে ও নারান্দিয়া  ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল হাসান এরশাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রাতে চা-স্টলে বসা অবস্থায় রফিক (৩৫), কোরান আলী (৩৬), রুবেল (৩০), রাজ্জাক (৩২), কানু মিয়া (২৮), জীবন (৩০), জামাল (৩৫)সহ কয়েকজন এরশাদের ওপর হামলা চালায়। তারা লোহার রড, বাঁশের লাঠি ও কিল-ঘুষি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে এরশাদের প্যান্টের পকেট থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এসময় এরশাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


ভুক্তভোগীর বড় ভাই জাহাঙ্গীর আলম এ ঘটনায় কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরশাদ অভিযোগ করে বলেন, দোকানের মালামাল কেনার টাকা সাথে নিয়ে চা-স্টলে বসেছিলাম। ওই সময় আওয়ামী লীগ সমর্থিত প্রতিপক্ষরা একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।


কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে কালিহাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিক বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর