সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

রাকসু নির্বাচন: মনোনয়ন ফরম বিতরণর সময় ৫ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে

রাকসু নির্বাচন: মনোনয়ন ফরম বিতরণর সময় ৫ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন মনোনয়ন ফরম বিতরণর সময় ৫ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

আজ বিকাল পোনে ৫টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে  প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।  

এ সময় তিনি বলেন, রাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হল থেকে একাডেমির ভবনে স্থানান্তর করা হবে এবং ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

এছাড়াও মনোনয়নপত্র বিতরনের সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্বাচনের তারিখ পরে জানানো হবে। 

এদিকে রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার দাবিতে সাধারণ  শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। 

এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদে ১৫৪ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সিলেট প্রতিনিধি হিসাবে ১৭ টি পত্র বিতরণ করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদ রাকসুতে ২৫টি পদের মধ্যে ২৩টি, সিনেটে ৫টি পদে নির্বাচন হবে এবং হল সংসদে ১৭টি পদের মধ্যে ১৫ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর