সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

“চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে, যাত্রাপুর যুব সংগঠন এ মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করে। এতে সহযোগিতা করেন চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ। 


এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের  ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো: শফিয়ার রহমান, যুব সংগঠনের সদস্যসহ চরাঞ্চলের মানুষজন।



মানববন্ধনে বক্তারা বলেন, সদরের যাত্রাপুর ইউনিয়নটি নদী বেষ্টিত। নদী ভাঙনে ইউনিয়নটির বেশির ভাগ এলাকা নদী গর্ভে। চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে বাল্য বিয়ের শিকার হচ্ছে অনেকে। বাল্য বিয়ে ঠেকাতে গেলো জরুরি ভিত্তিতে চরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি তাদের।


যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শিশু সুরক্ষা ও বাল্য বিয়ে প্রতিরোধের জন্য চরাঞ্চলে বিদ্যালয় খুব প্রয়োজন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিশুরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। তাই সরকারের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের চরে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। আর এমন আয়োজন করার জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ।

সম্পর্কিত খবর