সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

নওগাঁর ধামইরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট সোমবার বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার, টিএন্ডটি মোড় হয়ে নিমতলীসহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনে বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। এ সময় লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি'র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন, আলমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হানিফ, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি. ছাত্র নেতা ওমর ফারুক রুমন, মওদুদ হোসেন, জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদসহ আরো অনেকে। সন্ধ্যারাত পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে মহিলা দল, হিন্দুদল, ঐক্যফ্রন্টসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন এবং সকলেই ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

সম্পর্কিত খবর