সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

ময়মনসিংহে ১৭৮০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ময়মনসিংহে ১৭৮০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার  (২২ আগস্ট ২০২৫) দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানাধীন রাজাগঞ্জ সাহেব কাঁচারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। এসময় গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাবিব (৩৭), পিতা: মোঃ মাহবুব আলম, মাতা: রোকেয়া বেগম এবং তার স্ত্রী সাজেদা আক্তার (২৪), পিতা: মৃত শাহাবুদ্দিন। তারা দু’জনই চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের বড় দিঘিরপাড় (গুন্নু বলির বাড়ি) এলাকার বাসিন্দা।


অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর