সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

দক্ষ জনশক্তিই মাধ্যমে উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি – রাজশাহী টিটিসির অধ্যক্ষ

দক্ষ জনশক্তিই মাধ্যমে উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি – রাজশাহী টিটিসির অধ্যক্ষ



রাজশাহীতে ‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব’ শীর্ষকs সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যেতে হলে সর্বপ্রথম প্রয়োজন ভাষা জ্ঞান ও কর্মদক্ষতা। দক্ষতা অর্জন করলে বিদেশগমন আর ব্যয়বহুল হবে না। বরং বিদেশি রাষ্ট্রগুলোই দক্ষ জনশক্তিকে নিতে আগ্রহী হবে। অনভিজ্ঞ ও অদক্ষ শ্রমিকরা প্রতারণা ও ভোগান্তির শিকার হওয়ার ঝুঁকিতে পড়েন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। সেমিনারের সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।


এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


এ সময় রাজশাহী টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষ জনশক্তিই পারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং রেমিট্যান্স আয় বৃদ্ধি করতে।এবং এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য অদক্ষ জনবল কে  দক্ষ  জনবলে তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর