সর্বশেষ
কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলামের তত্ত্বাবধানে শুক্রবার (২২ আগস্ট ২০২৫)  বিকাল ৫টার  দিকে শার্শা থানার শিকারপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ আশরাফুল আলম। সঙ্গে ছিলেন এএসআই মো. সিলন আলী, এএসআই পুলক কুমার কুন্ডু এবং সঙ্গীয় ফোর্স। তারা গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর বাজার মসজিদের পেছনের এলাকা ঘিরে ফেলে জহিরুল ইসলাম কলম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আটককৃত জহিরুল ইসলাম কলম শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মেঠোপাড়ার মো. আবু হানিফ  বিশ্বাসের ছেলে।


ঘটনার বিষয়ে (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন, 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কাউকে ছাড় দেওয়া হবে না।'


এ ঘটনায় শার্শা থানায় মামলা নম্বর-১৫,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু হয়েছে।

সম্পর্কিত খবর