সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

পুঠিয়ায় জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


 পিআর পদ্ধতির দাবি পুনর্ব্যক্ত


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের ছাত্র-জনতা সংস্কারের জন্য জীবন দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে, সংস্কার গৌণ আর নির্বাচন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার ও প্রশাসন একটি বিশেষ দলকে সহায়তা করছে। এখনো নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। আমাদের দাবি হলো—সংস্কার, বিচার ও নির্বাচন—এবং অবশ্যই তা পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে।”


তিনি আরও বলেন, একটি জনমত জরিপে দুই-তৃতীয়াংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মতামত দিয়েছে, যা উপেক্ষা করা যাবে না।


 বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:


জামায়াত মনোনীত বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোঃ মিনহাজুল ইসলাম


পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনজুর রহমান



বক্তব্য রাখেন বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর জালাল উদ্দিন মোল্লা, শ্রমিক নেতা আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


🔸 সভাপতি ও সঞ্চালনা


সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি কায়েশ উদ্দিন।


এই মতবিনিময় সভায় স্থানীয় ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর