সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই ভুয়া ডিবি আটক

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই ভুয়া ডিবি আটক

 আশুলিয়ায় ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি, ছিনতাইয়ের সরঞ্জাম ও মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।


বুধবার (২০ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।


এর আগে দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুসতা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে স্বাধীন (৩০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি এলাকার মৃত শাহিন প্রামানিকের ছেলে মো. শান্ত (২৪)।


যৌথ বাহিনী জানায়, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহল দলের কাছে এক আহত সিএনজি চালক সহায়তা চান এবং জানান, চারজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার সিএনজি ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে। ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টহল দল অভিযানে নামে। 


স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টার অনুসন্ধানে ছিনতাই হওয়া সিএনজি টি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় দুইজন ছিনতাই কারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থেকে ছিনতাইয়ের সরঞ্জামসহ প্রায় ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চারজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদেরকে আইনি প্রক্রিয়ার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দুইজন ডিবি পুলিশ পরিচয় দানকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত খবর