সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বানিজ্য বন্ধ হবে- সহকারী সেক্রেটারী জেনারেল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বানিজ্য বন্ধ হবে- সহকারী সেক্রেটারী জেনারেল

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচাল মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচণের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটারদের মুল্য বাড়াতেই পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বানিজ্য বন্ধ হবে। বিশে^ ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। আমরা এজন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবী করেছি।

বুধবার বিকালে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ায়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ প্রেমিক জোটকে জেতাতে হবে। এর জন্য এখন থেকেই কাজ করতে হবে। পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করতে হবে।

সম্মেলনে আরো বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় সুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের  সহকারী সেক্রেটারী দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টার, রানীশংকৈল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আমীর বাবুল আহম্মদ, হরিপুর উপজেলা আমীর মাওলানা রঠিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ সাদেকুল ইসলাম মুন্না সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সভায় পীরগঞ্জ রানীশংখেল উপজেলার ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী ছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর