সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক



প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার ও নিরাপদ ক্যাম্পাসের জন্য মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করে তাঁরা। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করাসহ ১১ দফা দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থী। 


মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা বলেন, "এক নারী শিক্ষার্থী যদি বিভাগের শিক্ষক কাছে নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে? আমরা যৌন নিপীড়নকারী শিক্ষকের বহিষ্কার চাই যাতে ভবিষ্যতে এমন ঘটনা কেউ ঘটাতে না পারে।" 


'আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ের চেয়েছিলাম যেখানে শিক্ষার্থীরা তাদের পরিবারের মতো নিরাপদে থাকতে পারবে। তারা বলেন, যৌন নিপীড়নকারী শিক্ষকের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে এখানে এসেছি। আমরা যখন রাজপথে দাঁড়িয়েছি তখন দাবি আদায় না করে রাজপথ ছেড়ে দিবো না।"


এ সময় নির্যাতনকারী যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে বা শান্তি এড়িয়ে যেতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর