সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন


নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগষ্ট নিহত রিজন তালুকদার সকালে বিকাশ অফিস থেকে ১২ লক্ষ পঞ্চম হাজার টাকা নিয়ে বের হয়।বের হওয়ার পর থেকে নিখোঁজ হন।নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার সকালে আটপাড়া উপজেলার স্বল্পদশই ইউনিয়নের ঘাগড়া গ্রামের কাছে মঘড়া নদী থেকে তার অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে। 


আজ রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় পূর্বধলা উপজেলা সদরের পদ্মা এন্টারপ্রাইজের সামনে বাংলালিংক ডিস্ট্রিবিউশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলিংকের ম্যানেজার মিঠু সাহা, সুপারভাইজার দিপ্ত সাহা, আরএসও আবুল বাশার, আরএসও আনিস, আরএসও মাসুদ ও আরএসও মোশারফ প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে রিজনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং মোবাইল টেলিকমের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সম্পর্কিত খবর