সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে মাদকাসক্ত ছেলে নিহত

সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে মাদকাসক্ত ছেলে নিহত


নাটোরের সিংড়ায় শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত যুবক তার বাবার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।


শনিবার (১৬ আগস্ট ) রাতে উপজেলার ৫ নং চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মাদক কেনার টাকা চেয়ে প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি। এরই জের ধরে শনিবার বিকেল থেকে বাবার সঙ্গে ছেলের তুমুল বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার জের রাত পর্যন্ত চলতে থাকে। রাতে কয়েক দফায় বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা শহিদুল ইসলাম প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকাসক্ত ছেলে শরিফুল প্রায়ই টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা করতেন। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে বাবা শহিদুল পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর