সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

বাস তল্লাশিতে ময়মনসিংহে ৪৯৮ এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার, আটক ১

বাস তল্লাশিতে ময়মনসিংহে ৪৯৮ এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার, আটক ১


ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৪৯৮ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন কিসমত দক্ষিণপাড়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান চালানো হয়। এসময় যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে দিনাজপুরের নবাবগঞ্জ থানার মতিহারা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে রেজাউল করিমকে (৪০) ৪৯৮ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ আটক করা হয়।


পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত খবর