সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কালিয়াকৈরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেলে কালিয়াকৈর বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি মোয়াজ্জেম দেওয়ান এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী মিলন।


এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানসহ কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর