সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

“ভালুকা-গফরগাঁও সেতুর দাবিতে মানববন্ধন”

“ভালুকা-গফরগাঁও সেতুর দাবিতে মানববন্ধন”

ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার মধ্যবর্তী সুতিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে স্থানীয় জনগণের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।


স্থানীয়রা জানান, স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও দুই উপজেলার বাসিন্দাদের ভোগান্তি কমেনি। ভালুকা উপজেলার বিরুনীয়া বাজার এবং গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাট পার হতে মানুষ বাধ্য হয়ে নৌকা ব্যবহার করেন। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ এই খেয়াঘাট পারাপার করেন, যা তাঁদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।


স্থানীয়রা বলেন, নৌকা পারাপারে দুর্ঘটনার ঝুঁকি থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রায়ই সমস্যার মুখে পড়েন। এছাড়া অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে কৃষকরা তাদের পণ্য বাজারজাত করতে সমস্যায় পড়েন এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।


মানববন্ধনের শেষে উপস্থিতরা বিরুনীয়া বাজার ও মুখী এলাকার শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাটে নবদিগন্ত সেতু নির্মাণের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

সম্পর্কিত খবর