সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

লক্ষ্মীপুরে পিস্তল ও ইয়াবা সহ ৩ যুবক আটক

লক্ষ্মীপুরে  পিস্তল ও ইয়াবা সহ ৩ যুবক আটক

লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকা হতে লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ রাহাত খান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  দুটি পিস্তল ও ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে যৌথবাহিনী। এসময় কয়েকটি দেশীয় অস্ত্র, টাকা ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে। 



শুক্রবার (৮ আগস্ট) রাতে লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- আহম্মদ ফারুক রবিন, আহম্মদ আল আরেফিন রিমন ও আহসান আহম্মেদ। আটক রবিন ও রিমন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেন মেম্বারের ছেলে এবং এহসান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে।


সেনাবাহিনী জানায়, অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রাম দা, ৫টি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিস ইয়াবা, একসেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদক ব্যবসার হিসাবের ৪টি খাতা, এক বান্ডেল ইয়াবা প্যাকেট করার ফুয়েল উদ্ধার করা হয়েছে।



লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রগুলো দিয়ে তারা মানুষকে ভয়ভীতি দেখাতো।


সম্পর্কিত খবর