সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিনোদন
বিনোদন

ছুটির দিনেও কক্সবাজার সৈকতে নেই পর্যটকদের সেই চিরচেনা ভিড়

ছুটির দিনেও কক্সবাজার সৈকতে নেই পর্যটকদের সেই চিরচেনা ভিড়


দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। সাধারণত ছুটির দিনে হাজারও পর্যটকের পদচারণায় মুখর থাকে এই বিশাল বালুকাবেলা। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। ছুটির দিনেও সৈকতে নেই সেই পরিচিত মুখরতা, নেই ভিড়ভাট্টা কিংবা আনন্দমুখর পরিবেশ।


বিকেল পর্যন্ত সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখা যায়, হাতেগোনা কিছু পর্যটক ছাড়া প্রায় ফাঁকা সৈকত। সৈকতের ব্যবসায়ীরাও রয়েছেন হতাশ। অনেকেই বলছেন, গত কয়েক মাস ধরে পর্যটক কম আসছে। এতে হোটেল-মোটেল ও দোকানপাটে মন্দাভাব বিরাজ করছে।



কেউ কেউ আবার নিরাপত্তা এবং পরিবহন সমস্যা দায়ী করছেন।


এদিকে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারে পর্যটকদের ফিরিয়ে আনতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রচারণা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

সম্পর্কিত খবর