সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

ধোপাপাড়া বাজারে পুঠিয়া উপজেলা জামায়াতের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধোপাপাড়া বাজারে পুঠিয়া উপজেলা জামায়াতের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গণসংযোগ ও আলোচনা সভা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এসএম মুন্সুরুল হক, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম ডালিম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


তিনি বলেন—“জুলাই মাস আমাদের জাতীয় চেতনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনাকে সামনে রেখে আমাদের সকলকে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রবিরোধী ঐক্য গড়ে তুলতে হবে। আগামী দিনে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে—সে জন্য সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।”


তিনি আরও বলেন—


“আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মতো আদর্শিক ও জনকল্যাণমূলক দলকে সুযোগ দেওয়া প্রয়োজন। জনগণের পাশে থাকার অঙ্গীকারেই আমরা মাঠে আছি।”


 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন , জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আহমদ উল্লাহ। তিনিও ফ্যাসিবাদবিরোধী জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করেন।


গণসংযোগ ও আলোচনায় আরও উপস্থিত ছিলেন— জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন


স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যবসায়ী প্রতিনিধি ।

সম্পর্কিত খবর