সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ পালকী বাসে চালক ও হেল্পার আটক

হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ পালকী বাসে চালক ও হেল্পার আটক

কক্সবাজার-টেকনাফ সড়কে পালকী পরিবহনের একটি মিনি বাসে অভিযান চালিয়ে ১৮৭৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বাসটির চালক ও হেল্পারকে আটক করা হয়।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পালকী পরিবহনের মিনি বাস হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাশি চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তল্লাশির সময় বাসের মালামাল রাখার স্থানে কালো টেপে মোড়ানো একটি পোটলা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বাসের চালক রামুর উত্তর খুনিয়াপালং এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো. জাফর আলম (৩৪), ও হেল্পার টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার আলী হোসেনের ছেলে মো. আমির হোসেন (৫০)।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, উদ্ধারকৃত ইয়াবাগুলো তারা কক্সবাজার শহরে নিয়ে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। ধারণা করা হচ্ছে, চালক ও হেল্পার পূর্বেও মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিত এই মিনি বাসটি ব্যবহার করে ইয়াবা পাচার করতেন।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর