সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

প্রবাস ফেরত যাত্রী নিয়ে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কন্টেক্টর পোল সংলগ্ন এলাকায় রহমতখালী খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। 


বুধবার (০৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।


নিহত ৭ জন হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম চৌপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের বৃদ্ধা মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মীম (২), ভাবী লাবনী আক্তার (৩০), ভাতিজী রেশমী (০৮), লামিয়া (০৯) ও নানী ফয়জুন্নেসা (৮০)।


স্হানীয়দের সাথে কথা বলে  জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান ফেরত প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের চৌপল্লী এলাকার বাড়ির দিকে যাচ্ছিলেন। 

পথিমধ্যে বেগমগঞ্জ উপজেলার কন্টেক্টর পোল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশুসহ ৭ জন নিহত হন।


এলাকাবাসী  জানান, প্রবাসীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিল পরিবারটি। দুর্ঘটনার খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি খাল থেকে তুলতে সক্ষম হয়।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

সম্পর্কিত খবর