সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে লাইট ইঞ্জিনের ধাক্কায় রূপচাঁন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপচাঁনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার খিডিল গ্রামে। তিনি মৃত কালা মিয়ার ছেলে।


স্টেশন সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে গফরগাঁওয়ে কাজের সন্ধানে আসা ভাসমান শ্রমিকরা রেলস্টেশন এলাকায় রাতযাপন করেন। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাইট ইঞ্জিন স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের পাশে থাকা অবস্থায় রূপচাঁন ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হন।


তাৎক্ষণিকভাবে জিআরপি পুলিশের সহায়তায় তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।


গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ জিআরপি থানায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


স্থানীয়দের দাবি, স্টেশনে রাত্রিযাপনকারী শ্রমিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে।


সম্পর্কিত খবর