সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

নেত্রকোনায় অপহৃত কিশোরী রাজশাহীতে উদ্ধার যুবক আটক

নেত্রকোনায় অপহৃত কিশোরী রাজশাহীতে উদ্ধার যুবক আটক

নেত্রকোনা থেকে অপহরণের শিকার এক কিশোরীকে (১২) রাজশাহী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তাকে অপহরণের অভিযোগে ফয়সাল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি খামারপাড়া গ্রামে।


রোববার রাতে ফয়সালের বাড়ি থেকেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়। র‌্যাব-৫  এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


র‌্যাব জানায়, গত ৫ জুন ওই কিশোরীকে নেত্রকোনা থেকে অপহরণ করে নিয়ে আসেন ফয়সাল। তাকে তার বাড়িতে আটকে রেখে ধর্ষণও করা হয়। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা নেত্রকোনার আদালতে একটি পিটিশন মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব এ অভিযান চালায়।


গ্রেপ্তার আসামি এবং ওই কিশোরীকে নেত্রোকোনার পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

সম্পর্কিত খবর