সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

জুলাই ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়।


র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।


জোহা চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে বলেন, “বিগত ১৭ বছরের স্বৈরশাসনের ফলে দেশের শিক্ষাব্যবস্থার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের। সেই অভ্যুত্থানের যে চেতনা ও স্পিরিট নিয়ে আমরা এক সময় এগিয়ে গিয়েছিলাম, তা এখন দুর্বল হয়ে পড়েছে। আমাদের ভেতরে ঐক্যের ঘাটতি দেখা দিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সুষ্ঠু নির্বাচনই পারে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে।”


সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ আমীরুল  

দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে বলেন, “১৯৭৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির মাধ্যমে যেভাবে স্বৈরতন্ত্রের পতন হয়েছিল, তা ইতিহাস হয়ে আছে। এখন সময় এসেছে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার। তা ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, জাতীয় সরকার ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।”


সভায় বক্তারা সবাইকে নিয়ে দেশ ও গণতন্ত্রের পথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর