সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে সতর্কতা জারি, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট

রাজশাহীতে সতর্কতা জারি, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, আগস্ট মাসে মহানগরীতে কোন গোষ্ঠি যেন বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করতে না পরে সে জন্য পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।


কি ধরণের বিশৃংখার চেষ্টা হতে পারে তা নিয়ে অবহতি করতে ইতোমধ্যে মিটিং করা হয়েছে এবং তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। একটি টেলিভশনকে দেওয়া সাক্ষাতকারে এ সব তথ্য জানান পুলিশ কমিশনার আবু সুফিয়ান।


এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার আরও বলেন, শুধু ৫ আগস্ট নয়, পুরো আগস্ট মাসজুড়ে আমাদের কর্মপরিকল্পনা রয়েছে। পুলিশের সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি আগস্ট মাসে আমাদের কি কি পরিকল্পনা। আমরা সবাই সতর্ক যাতে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।

 


তিনি বলেন, বিভিন্ন অপতৎপরতা বন্ধ নেই। অনেকে চেষ্টা করছে বিশৃংখলা সৃষ্টির। সে কারণে কেউ যেন কোন ধরণের অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেখানে আমার এ ধরণের তথ্য পাব সেখানেই আইনগত ব্যবস্থা নিব।


এদেকে, বিশেষ সতর্কতার অংশ হিসেবে শনিবার থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। আর এমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো মহানগরীর আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।



চেকপোস্টে পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের এবং যানবাহন তল্লাশি করছেন যাতে কোনো অপরাধী বা অবৈধ মালামাল শহরে প্রবেশ করতে না পারে। এই কার্যক্রমের মাধ্যমে মহানগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং তারা পুলিশের এই উদ্যোগকে প্রশংসা করছেন।


অপরদিকে, আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অভিযোগ, তথ্য বা আইনগত সেবা পেতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯ -এ যোগাযোগ করা যাবে। এছাড়া সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে সাইবার হটলাইন +৮৮০১৩২০-০৬১৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর