সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ বাইক আরোহী। শনিবার (২ আগস্ট) রাতের নিরবতায় এক্সপ্রেসওয়েতে উঠতে গিয়ে অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহনের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তারা।


নিহতরা হলেন—সাভারের হেমায়েতপুর এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু ও তার সঙ্গী মো. সুজন। সুজনের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নম্বরের একটি বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল জাজিরার পদ্মাসেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠে। এসময় পদ্মাসেতু পার হয়ে আসা একটি পরিবহন মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অন্তু ও সুজন নিহত হন। পরে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করেছি। শিবচর হাইওয়ে থানাকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছেন।

সম্পর্কিত খবর