সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সুবর্ণচরে খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সুবর্ণচরে খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩নং ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 


শনিবার (২৭ জুলাই) সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চর আমান উল্যাহ ইউনিয়নসগ বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করেন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার গুরুত্বপূর্ণ মারদোনা খালটি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে, সম্প্রতি দেখা দেওয়া বন্যার চিত্র তুলে ধরে তারা অভিযোগ করেন, খাল দখলমুক্ত না হওয়ায় বন্যার পানি সহজে সরতে পারছে না, যার ফলে এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।


বক্তারা অবিলম্বে চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন খালসহ ও মারদোনা খাল দখলমুক্ত করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান। তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকার কৃষি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

সম্পর্কিত খবর