সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

তালতলীতে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

তালতলীতে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

বরগুনার তালতলী উপজেলার পচা কোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ এক ডাকাত দল এই হামলা চালায়।


প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ১০–১২ জনের এক ডাকাত দল ঘরের মাটির নিচ দিয়ে গর্ত করে ভেতরে ঢুকে পড়ে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রী মনিকা বেগম (৪২), কন্যা নাহিদা (২৫) ও আদুরী (২২), বাবা আনোয়ার হোসেন এবং শাশুড়িকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয় ডাকাত দল। একই রাতে ডাকাতদল পাশের বাড়ি জসিম পাটোয়ারীর বাড়িতেও হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন লুট করে এবং ঘরের বাহির থেকে দরজা আটকে পালিয়ে যায়। ডাকাতির এই ঘটনায় পুরো বড়পাড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত খবর