সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রোববার (২৭ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকা থেকে একটি পিস্তলসহ ৩ ডাকাতকে আটক করা হয়। তারা হলেন, মো. সুজন (৩৫), মো. জাকির (৪৮) এবং মো. সোহাগ আহমেদ (২৪)। তারা সকলে ভোলা সদর উপজেলার বাসিন্দা। 


পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে জেলার দৌলতখান উপজেলার চরবৈরাগী থেকে ৬টি রামদা ও ১টি ছুরি এবং ২টি মেটাল স্টিকসহ আরও ৫ জনকে আটক করা হয়। তারা হলেন, মো. আল আমিন (৪০), শাহ আলী (৬০), হানিফ ফরাজী (৬১), শামসুদ্দিন (৪৮) এবং আব্দুল হক (৫৬)। তারা চরফ্যাশন উপজেলার বাসিন্দা। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতরা সক্রিয় ডাকাত দলের সদস্য। তারা বেশকিছুদিন ধরে চরবৈরাগী এবং তৎসংলগ্ন চরে স্থানীয় মানুষ ও জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম করতেন।


দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঢাকা মেইলকে বলেন, একটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ কোস্টগার্ড ৮ ডাকাতকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর