প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম হত্যার ঘটনায় আটক ১

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম হত্যার ঘটনায় আটক ১

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম রুমেল (২৫)। তিনি তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, হত্যাকাণ্ডর ঘটনায় রুমেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি। তাকে আদলাতে চালান দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর