সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে রাজ্জাক শেখ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে নিহতের পরিবারের দাবি, রাজ্জাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৯ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।  নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।


নাম প্রকাশ না করার শর্তে ঢালীকান্দি এলাকার এক বাসিন্দা জানান, মঙ্গলবার গভীর রাতে রাজ্জাক চুরির উদ্দেশ্যে হবি হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেলে সে হবির স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় চোর ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে রাজ্জাককে গণপিটুনি দেয়।


কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সম্পর্কিত খবর